চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
৫৭ জন করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর। তার ওপরে শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে বুলেটিন প্রকাশ করেছে তাতে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭১। সংখ্যাটি শুক্রবার সকালে ছিল ৫১৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭। মৃত্যু হয়েছে ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন।
যদিও, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য অনুসারে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে ৬৫ জনের তফাত রয়েছে। এই সংখ্যাটা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা বলেছেন, “গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ হাজার ৭১৬ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news