Breaking News
Home / TRENDING / আক্রান্তের সংখ্যা বাড়লেও, বাড়ছে না গুরুতর অসুখ, করোনা নিয়ে আশায় চিকিৎসকরা

আক্রান্তের সংখ্যা বাড়লেও, বাড়ছে না গুরুতর অসুখ, করোনা নিয়ে আশায় চিকিৎসকরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়লেও কমছে গুরুতর অসুস্থ সংখ্যা। এই মুহূর্তে করোনাত আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার পেরিয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৮৫ জন রোগী ভেন্টিলেটরে ছিল আর ১৪২৫ জন রোগী ছিল আইসিউতে। ১২৮২ জনকে দেওয়া হয়েছে অক্সিজেন। গত ২৪ঘন্টায় ৩৭২২ জন নতুন করে করোনা পজেটিভ হয়েছেন। কিন্তু এর মধ্যে আশার কথা রয়েছে অনেকটাই। গত ২৯ এপ্রিল যখন মোট আক্রান্ত ছিল ২১ হাজার ৬৩২ জন তখন ২.১৭ শতাংশ মানুষ ভর্তি ছিলেন আইসিউতে। ৬৫ শতাংশ মানুষকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। আর ১.২৯ শতাংশ মানুষকে দেওয়া হয়েছিল অক্সিজেনের সাহায্যে।

অথচ এরপর বুধবার দিনের হিসাব অনুযায়ী যখন মোট আক্রান্ত ৪৭ হাজার ৪৮০ তখন দেখা যাচ্ছে ৩ শতাংশ রোগীর শুধু আইসিউ দরকার পড়ছে। ৩৯ শতাংশ লোক রয়েছে ভেন্টিলেটরে। ২.৭ শতাংশ লোককে দিতে হয়েছে অক্সিজেন সাপোর্ট। এই পুরো ছবিটাই আশাব্যঞ্জক চিকিৎসকদের কাছে। গুরুতর অসুস্থর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে না বাড়া সু লক্ষণ বলে মনে করছেন চিকিৎসকরা। তার সব থেকে বড় কারণ করোনায় অত্যাধিক গুরুতর অসুস্থ রোগী কিন্তু এবং সেই তুলনায় বেডের সংখ্যা নিতান্তই কম। এর জন্যই বেড়ে যায় মৃত্যুহার, সামলানো যায় না রোগ সেই ঘটনা যদি না ঘটে তাহলে করোনা মোকাবিলা করা খুব কঠিন হবে বলে মনে করছেন না চিকিৎসকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *