Breaking News
Home / TRENDING / ভারতে করোনা আক্রান্তদের চার লাখ সুস্থ হয়ে উঠেছেন

ভারতে করোনা আক্রান্তদের চার লাখ সুস্থ হয়ে উঠেছেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন সাত লক্ষ, কিন্তু তার মধ্যে সুস্থ হয়ে উঠছেন চার লক্ষ মানুষ। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ‌্য অনুযায়ী নতুন সংক্রমণ ধরা পড়েছে ২২,২৫২। দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়েছেন ১৫,৫১৪ জন। দেশে মোট সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৯৪৭।  স্বাস্থ্য মন্ত্রক বলছে, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশে কোভিড রিকভারি রেট ৬০.৭৭ শতাংশ। মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু উত্তরপ্রদেশেও মতো রাজ্যগুলিতেও ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে।

আইসিএমআর (ICMR) বলছে, গত ২৫ মার্চ লকডাউন শুরু সময় থেকে আনলক পর্যায়ে সুস্থতার হার ধারাবাহিক ভাবে বেড়েছে। ১৫ এপ্রিল দেশে সুস্থতার হার ছিল ১১.৪২ শতাংশ, ৩ মে সেটাই হার পৌঁছেছিল ২৬.৫৯ শতাংশে। মে মাসের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের সংক্রমণের রিকভারি রেট ছিল ৩৮.২৯ শতাংশ। ৩১ মে যা পৌঁছেছিল ৪৮ শতাংশে। এখন সেই হারই ৬০ শতাংশের বেশি বলে জানিয়েছে আইসিএমআর। তেলঙ্গানা, কর্নাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের মোট আক্রান্ত ২০ হাজারে গণ্ডি পার করে ছুটে চলেছে। তেলঙ্গানায় ২৫,৭৩৩, কর্নাটক ২৫,৩১৭, পশ্চিমবঙ্গ ২২,৯৮৭, রাজস্থান ২০,৬৮৮ ও অন্ধ্রপ্রদেশে ২০,০১৯ জন আক্রান্ত হয়েছেন। হরিয়ানা ১৭,৫০৪, মধ্যপ্রদেশ ১৫,২৮৪, বিহার ১২,১২৫ ও অসমে ১২,১৬০। এর পর ক্রমান্বয়ে রয়েছে ওড়িশা, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, কেরল, ছত্তীসগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি। তবে এই সবের মাঝে আশার সোনালী রেখা দেখাচ্ছে রিকভারি রেট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *