Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্যের ফারাক ৬১ জনের

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে কেন্দ্র-রাজ্যের ফারাক ৬১ জনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আপডেট অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আপডেট অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ সংখ্যা হওয়ার কথা ১৯৪ জন। কারণ, বৃহস্পতিবার বিকেলে নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে করোনা অ্যাকটিভ ১৪৪ জন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্য এবং কেন্দ্রের তথ্যের মধ্যে ফারাক অনেকটাই। কেন্দ্রীয় সরকারি তথ্য অনুযায়ী, সেরে উঠেছেন ৫১ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। তবে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তদের সংখ্যা নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক ৬১ জনের।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তথ্যের বিস্তর ফারাক নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বৃহস্পতিবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে বেশ কিছু করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনার। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তথা আক্রান্তের সংখ্যা সঠিক বলছে না রাজ্য সরকার। একই অভিযোগ বামফ্রন্টের নেতাদের। এমন আক্রমণের মুখে পড়েও অবিচল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *