Breaking News
Home / TRENDING / করোনার জের : পাঁচ দিনের জন্য বন্ধ কলকাতা কর্পোরেশনের লাইসেন্স বিভাগ

করোনার জের : পাঁচ দিনের জন্য বন্ধ কলকাতা কর্পোরেশনের লাইসেন্স বিভাগ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের জেরে বন্ধ হয়ে গেল কলকাতা পুর নিগমের লাইসেন্স বিভাগ। বুধবার থেকে আচমকাই বন্ধ করে দেওয়া হয় লাইসেন্স বিভাগ। জানানো হয় আগামী পাঁচ দিন বন্ধ থাকবে এই বিভাগ। জানানো হয়েছে লাইসেন্স বিভাগের একজন কর্মী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাই বিভাগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পুর নিগম কর্তৃপক্ষ। আগে থেকে সিদ্ধান্ত না জানানোয় বহু মানুষ লাইসেন্সের কাজকর্ম করতে এসে ফিরে যান। পুরসভার পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় মঙ্গলবার এরপর এই বিভাগ খোলা হবে।

পুর নিগমের পক্ষ থেকে দাবি করা হয়েছে লাইসেন্স বিভাগের মাত্র একজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, লাইসেন্স বিভাগের কম করে চারজন কর্মী এই রোগে আক্রান্ত হয়েছেন। তাই ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি বিভাগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতৃপক্ষ চাইছে না লাইসেন্স বিভাগ থেকে করোনার সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ুক কলকাতা কর্পোরেশনের (Kolkata Municipal Corporation) বিভিন্ন দপ্তরে। তাই আপাতত পাঁচ দিনের জন্য বন্ধ থাকবে কলকাতা কর্পোরেশনের লাইসেন্স বিভাগ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *