চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। রবিবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে সেই মৃত্যুর কথা জানানো হয়েছে। কিন্তু, সপ্তম প্রয়াত ব্যক্তির পরিচয় বা ঠিকানা কিছুই জানায়নি সরকার। বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথম থেকেই অভিযোগ করে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনা ভাইরাসে আক্রান্ত বা মৃতের সংখ্যা সঠিকভাবে প্রকাশ করছে না। এদিন অবশ্য মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কোনো প্রতিক্রিয়া জানাননি।
এদিন প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, এদিন পর্যন্ত রাজ্যে করোনা ভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা ৯৫। হাসপাতালে আইসোলেশনে এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন ২০৮৫ জন। এঁদের মধ্যে এখনও হাসপাতালে আছেন ৩২৯ জন।আইসোলেশন থেকে এই পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে ১৭৫৬ জনকে। এখনও নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪০ হাজার ৫৭৬ জন। সারা রাজ্যে এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২৫২৩ জনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news