Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত সন্দেহে কর্ণাটকে আত্মঘাতী বৃদ্ধ

করোনা আক্রান্ত সন্দেহে কর্ণাটকে আত্মঘাতী বৃদ্ধ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়েছেন সন্দেহেই আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। বুধবার ঘটনা ঘটেছে কর্নাটকের (Karnataka) উড়ুপিতে। জানা গিয়েছে, ৫৬ বছরের ওই বৃদ্ধের বাড়ির বাইরে এক গাছ থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এদিন সকালে তাঁর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার আগে চিঠি লিখে পরিবারের সবাইকে করোনা ভাইরাসের পরীক্ষা করানো অনুরোধ জানিয়ে গেলেন।

তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। এদিন তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধের পকেটে একটি চিঠি উদ্ধার করে। সেখানে তিনি লিখেছেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। তাই এই সিদ্ধান্ত নিলাম। আমার স্ত্রী ও দুই ছেলে যেন কোভিড ১৯ পরীক্ষে করিয়ে নেয়। বৃদ্ধের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তা পাঠিয়েছে পুলিশ। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ও দুই ছেলেরও একবার পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *