Breaking News
Home / TRENDING / ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫

নিজস্ব প্রতিনিধি

দেশে করোনা ভাইরাস (Cooronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৫। মঙ্গলবার সকাল পর্যন্ত কেরলে ২২ এবং মহারাষ্ট্রে ৩৬ জন এই রোগে আক্রান্ত। ১৫টি রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্যের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে জনমানসে উদ্বেগ বেড়েছে। মহারাষ্ট্রে এই রোগের প্রাদুর্ভাব বিস্তার পাচ্ছে দিনে দিনে। স্বাভাবিকভাবেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অধ্যাপক থাকলে একাধিক পদক্ষেপ নিয়েছেন। স্কুল কলেজ শপিংমল সিনেমাহল সবকিছুই বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে আক্রান্ত ২৫ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। ইতিমধ্যেই করোনাভাইরাসের সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে দু’জনের। একজন কর্নাটকের এবং অন্যজন দিল্লির বাসিন্দা। কর্নাটকের যে ব্যক্তি মারা গিয়েছেন তাঁর মেয়ের শরীরেও মিলেছে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা। কালবুর্গির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মহিলাকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *