Breaking News
Home / TRENDING / লক্ষ্য ২০১৯, শহরে বিজেপির বিরুদ্ধে সোচ্চার সুরজওয়ালা

লক্ষ্য ২০১৯, শহরে বিজেপির বিরুদ্ধে সোচ্চার সুরজওয়ালা

নিজস্ব সংবাদদাতা:

ইতিমধ্যে লোকসভা ভোটের সেমি ফাইনাল ঘোষণা হয়ে গেছে। ৫ রাজ্যে নভেম্বর মাসে বিধানসভা ভোট। ফলাফল ঘোষিত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এদিকে লোকসভা ভোটের বাদ্যি বাজাতে আজ শহরে উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির অন্যতম মুখপাত্র রণদীপ সিং সুরজওয়ালা। সভাপতি সোমেন মিত্র সহ রাজ্য কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে করলেন তিনি।

সোচ্চার হলেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। মোট পাঁচদফা অভিযোগ করলেন সুরজওয়ালা। যার মধ্যে ছিল রাফায়েল, বিমূদ্রাকরণ, টাকার দাম পড়ে যাওয়া, জ্বালানি তেলের দাম বাড়া ইত্যাদি। অর্থাৎ ঘুরিয়ে রাজ্যে কংগ্রেসের তরফে লোকসভা ভোটের প্রচার শুরু হয়ে গেল। বলা বাহুল্য ২০১৯-এর ‘যুদ্ধে’ যুযুধান প্রধান দুই পক্ষ কংগ্রেস ও বিজেপি। আজই রাজস্থান মোদী এবং মধ্যপ্রদেশে রাহুল সভা করেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *