Breaking News
Home / TRENDING / কর্ণাটকে হিন্দুদের ভাগ করছে কংগ্রেস : অমিত শাহ

কর্ণাটকে হিন্দুদের ভাগ করছে কংগ্রেস : অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা:

কর্ণাটকে কংগ্রেস হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মঙ্গলবার, দেবনগরীতে এক জনসভায় অমিত শাহ বলেন লিঙ্গায়তকে সংখ্যালঘু ধর্ম ঘোষণা করার পক্ষে দাঁড়িয়ে সরকার রাজ্যের হিন্দুদের দু ভাগে ভাগ করতে চাইছে। কর্ণাটকে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে শাহ বলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়নের পক্ষে কাজ করবে। পাশাপাশি বিজেপি সভাপতি বলেন দেশের যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেই রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনা কমেছে। প্রসঙ্গত, 12মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন হবে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *