নিজস্ব সংবাদদাতা:
বিজেপির দাবি মেনে কোচবিহারে এসপি বদল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচীবকে এই মর্মে চিঠি দিয়ে নির্দেশিকা জারি করল। সেই সূত্রে কোচবিহারের বর্তমান পুলিশ প্রধান অভিষেক গুপ্তাকে তাঁর পদ থেকে সরানো হচ্ছে। সেই জায়গায় কোচবিহারের নতুন এসপি হচ্ছেন এসএস (আইবি) অমিত কুমার সিংহ।
উল্লেখ্য, কদিন আগেই কমিশনের কাছে শহর কলকাতা ও বিধাননগরের মতোই বিভিন্ন জেলার পুলিশ প্রধানদের বদলিও দাবি করেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি চিঠি দিয়ে জানান পঞ্চায়েত ভোটে পক্ষপাতদুষ্ট পুলিশের ফলেই হতাহতের সংখ্যা বেড়েছিল। বিরোধীদের সঙ্গে অন্যায় হয়েছিল। এরপর আজ কোচবিহারের এসপি বদলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news