নীল বণিক
উপনির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা কথা বললেন মুকুল রায়ের সঙ্গে। দিল্লিতে ঘরোয়া বৈঠকে কেন্দ্রীয় নেতারা মুকুল রাযকে জানিয়েছেন উপর্নিবাচনে ভাল ফল করা দলের কাছে চ্যালেঞ্জ। না হলে আগামী পঞ্চায়েত ভোটে দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়বে না। আত্মবিশ্বাস না বাড়লে সত্তর হাজার বুথে দলীয় কর্মীদের নামানো কঠিন হবে বলে মনে করছেন কৈলাশ বিজয়বর্গীয় ও সুরেশ পূজারির মতো নেতারা। তাই সব কিছু ছেড়ে উপনির্বাচন নিয়েই এখন বেশি ভাবতে চান তাঁরা। তাই চলতি সপ্তাহেই উপর্নিবাচন নিয়ে মুকুল রায়ের সঙ্গে বৈঠক বসতে চলেছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। অন্যদিকে কেন্দ্রীয় নেতাদের মনোভাব বুঝে উলুবেড়িয়া সহ তিনটি বিধানসভার উপর্নিবাচনে ঘুঁটি সাজাচ্ছেন মুকুল রায়। সূত্রের খবর, উলুবেড়িয়া সহ তিন উপর্নিবাচনে লড়াই করার জন্য তাঁর ছেড়ে আসা দলের অনুগামীদের নিয়ে চলতি সপ্তাহে একটি বৈঠকও করবেন মুকুল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news