চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশের স্বাস্থ্যমন্ত্রক এবং ড্রাগ কন্ট্রোলারের অনুমতি পেলে আগামী বছরের জানুয়ারিতে করোনার টিকা নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউট (Serum Institute)। এই কথাই বললেন সেরামের চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা (Adar Punawala)। টিকার ডোজের দাম কেমন হবে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি। ভ্যাকসিন গ্রুপের প্রধান ডক্টর এন্ড্রো পোলার্ড জানিয়েছেন বছর শেষ হবার আগেই অ অক্সফোর্ডের টিকার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। সবকিছু ঠিক থাকলে বড়দিনে আগেই কোভিড ভ্যাকসিন (Covid Vaccine) নিয়ে সুখবর আসতে পারে। নচেত আগামী বছরের গোড়াতেই। ব্রিটিশ ইউনিভার্সিটির এই ঘোষণার পরই সেরামের সিইও এই ঘোষণা করেন।
সর্বোপরী টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলে এখনো পর্যন্ত ইতিবাচক। এই টিকার দাম রাখা হবে সাধারণের আয়ত্তের মধ্যেই। ভ্যাকসিনের ডোজের দাম রাখা হবে ৩ডলার যা ভারতীয় মুদ্রায় ২২৫ টাকা। ভারত সহ আরো ৯০টি দেশে পৌঁছানো হবে এই টিকা। এই টিকার দাম যাতে কম করা যায় সেই কারণে অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছিলেন বিল গেটস। এই টিকার পাশাপাশি আরও চার ধরনের টিকা প্রস্তুত করছে সেরাম ইনস্টিটিউশন। তবে এই ভ্যাকসিন গুলো সুরক্ষিত প্রমাণিত হলে তবেই তা মানবদেহে প্রয়োগ করা হবে। প্রতিটি টিকারই অ্যান্টিভাইরাল গুণ রয়েছে।সেরামের অধীনস্থ নতুন সংস্থা সেরাম ইনস্টিটিউট লাইফ সাইন্স কোভোভ্যাক্স ভ্যাকসিন ক্যান্ডিডেট বানিয়েছে। এই কোভোভ্যাক্স-এর প্রাথমিক পর্যায়ের ট্রায়াল’ শুরু হয়ে গিয়েছে মে মাসে। অস্ট্রেলিয়াতে এই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে শুরু হয়েছে। এই বছরের শেষে প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই টিকার প্রয়োগ করা হবে। সব মিলিয়ে আগামী বছর থেকে বাইশ সালের মধ্যে ১০০ কোটি ডোজ চলে আসবে ভারতের বাজারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news