নীল বণিকঃ
চিটফান্ড কাণ্ড নিয়ে সিবিআইয়ের আর্জি শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও তার প্রশাসন চিটফান্ড মামলায় সহযোগিতা করছে না। যার জন্য সারধা, রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে না বলে সুপ্রিম কোর্টকে জানায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আদালতকে জানায়, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে তাদের হাতে থাকা সারধা সহ অনান্য চিটফান্ড মামলার নথি জমা করতে বলে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে। কিন্তু রাজ্য পুলিশ সিবিআইকে এখনও কোন নথি দেয়নি। রাজ্য প্রশাসনের অসহযোগিতা নিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। তার ভিত্তিতেই সোমবার সিবিআইয়ের আর্জির শুনানি হবে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news