চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
লক ডাউন।
নিষেধ বেরোনো।
তাই বলে চুল দাড়ি কি সে সব কথা বোঝে! তারা বেড়ে চলেছে নিজের নিয়মে।
করোনা আর তার ফলশ্রুতি হিসেবে লক ডাউন মানুষকে দিয়ে এমন অনেক কাজ করাচ্ছে যা আগে তারা কখনও করেনি। সখে করলেও প্রয়োজনে করতে হবে তা ভাবেনি কখনও। যারা কুলোতে পারছেন তারা কেউ বাড়িতেই বানিয়ে ফেলছেন রস মালাই কিংবা বেসনের লাড্ডু।
লকডাউনের বাজারে তো বিখ্যাত হয়ে গেল ডালোগনা কফি। কেউ আবার বাড়িতেই বানিয়ে ফেলছেন ফুচকা। ঘরে ঘরে এই ধরনের অ্যাডভেঞ্চারের মধ্যে চিরাগ পাসোয়ান হাত পাকিয়ে নিলেন নাপিতের কাজে।
চিরাগ, মানে রামবিলাস পাসোয়ানের পুত্র আর একই সঙ্গে লোকজনশক্তি দলের সর্বভারতীয় সভাপতি। ক্ষুর নয়, হাতে ট্রিমার নিয়ে বাবার দাড়ি ছাঁটতে নেমে পড়েছেন চিরাগ। বাবার সঙ্গে ব্যক্তিগত সময় কাটিয়েও খুব খুশি চিরাগ। সেই খুশির এক ঝলক টুইটও করেছেন। তাঁর অনুগামীদের সাড়াও পেয়েছেন বিস্তর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news