Breaking News
Home / TRENDING / দাবি, করোনার ওষুধ আনছে চিন কিন্তু পরীক্ষা হবে অন্যদেশের মানুষের ওপর

দাবি, করোনার ওষুধ আনছে চিন কিন্তু পরীক্ষা হবে অন্যদেশের মানুষের ওপর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আর অপেক্ষা নয়, ভ্যাকসিন আসুক বা না আসুক করোনা ভাইরাসকে (Coronavirus) কব্জা করা যাবে ওষুধেই। নতুন এই ‘ম্যাজিক’ ওষুধ চিনের পেকিং বিশ্ববিদ্যালয়ে (Peking University) তৈরি হয়েছে বলে জানা গিয়েছে ! এখানেই ওষুধের কার্যকারিতার পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা ! তাঁদের দাবি, এই ওষুধে করোনা মোকাবিলা তো হবেই, সেই সঙ্গে রোগীর শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতাও তৈরি করবে এটি ! সাময়িকভাবে প্রতিরোধের কাজ করলেও কিছুদিনের মধ্যে মানব শরীর নিজে থেকেই তৈরি করবে এই অসুখে লড়ার প্রয়োজনীয় উপায় !

বিজ্ঞানীদের দাবি এই ওষুধ তৈরি হয়েছে অ্যান্টিবডি দিয়ে। করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি চিকিৎসার লাগে আগেই বলেছিলেন বিজ্ঞানীরা। সুস্থ হওয়া মানুষদের কাছ থেকে চিকিৎসার জন্য আন্টিবডি চাওয়া হয়েছে অনেকবারই। ভারতের দিল্লিতেও করোনা চিকিৎসায় ব্যবহার হয়েছে অ্যান্টিবডি ! এবার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সেরে ওঠা রোগীদের রক্ত রস থেকে অ্যান্টিবডি আলাদা করে নিয়ে এমন এক ওষুধ বানিয়েছেন বিজ্ঞানীরা যাতে নাকি এই ভাইরাসের গঠনে ভেঙেচুরে নষ্ট করে দেওয়া যায়। এই পরীক্ষার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের শেষেই এই ওষুধ মানুষের উপর প্রয়োগ করার জন্য তৈরি হয়ে যাবে। কাজেই এরপরের শীতে যদি ফের করোনার আক্রমণ হয় দেশে তাহলে এই ওষুধ দিয়েই সফলভাবে তা আটকাতে পারবেন বিজ্ঞানীরা।

আপাতত ঔষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাঁরা । তবে চিন কিন্তু এই ওষুধের পরীক্ষা তাঁদের দেশের মানুষের ওপর করবে না ! চিনা বিজ্ঞানীদের দাবি চিনে এখন করোনার প্রকোপ অনেক কম। কাজেই পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার মতো কোনও দেশ এবং সেই দেশের মানুষকে বেছে নেবেন তাঁরা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *