Breaking News
Home / TRENDING / শিশু পর্নোগ্রাফি ঠেকাতে চালু কেন্দ্রের নয়া পোর্টাল

শিশু পর্নোগ্রাফি ঠেকাতে চালু কেন্দ্রের নয়া পোর্টাল

নিজস্ব সংবাদদাতা:

শিশু পর্নোগ্রাফি ঠেকাতে চালু হল কেন্দ্রের নয়া পোর্টাল। এ বিষয়ে অনলাইন ব্যবস্থাকেই কাজে লাগাল স্বরাষ্ট্র মন্ত্রক। চালু হল নতুন পোর্টাল www.cyberpolice.gov.in
শীর্ষ আদালত কিছু দিন আগে শিশুদের নীল ছবি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বলা হয়েছিল, আমেরিকার মতো দেশ যখন এ বিষয়ে ব্যবস্থা নিতে পারে, ভারত তখন পারবে না কেন? বলা বাহুল্য, সে কারণেই নতুন পোর্টাল আনা।
পোর্টালটির নেটওয়ার্ক জোরদার করার জন্য প্রত্যেক রাজ্যের পুলিশকে নোডাল সাইবার সেল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থাকবেন একজন করে নোডাল অফিসার। শিশুদের নিয়ে নীল ছবি, গণধর্ষণ বা ধর্ষণের ভিডিও চোখে পড়লেই তা প্রশাসনের নজরে আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন পোর্টালে আপলোড করা হবে। আপাতত দেশের ১৫ হাজার পুলিশ স্টেশনকে এই পোর্টাল বন্দোবস্তের আওতায় আনা হচ্ছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *