চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি (UGC) থেকে সিবিএসই (CBSE) বোর্ডের ছাত্রছাত্রীর পরীক্ষা ও পাঠ্যক্রম অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস এবং ন্যাশনাল স্টুডেন্টস্ ইউনিয়ন অব ইন্ডিয়া (NSUI) নির্দেশে, কেন্দ্র ও রাজ্যের নির্দেশিকার বিরুদ্ধে আজ শুক্রবার কলকাতা জেলা ছাত্র পরিষদ জমায়েতের ডাক দিয়েছিল। সেই জমায়েতে তাঁদের দাবির স্বপক্ষে কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ বলেছেন, “করোনার এই সংকটের আবহে কোন পরীক্ষা না নিয়ে সারা বছরের সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে অবিলম্বে শিক্ষার্থীদের উত্তীর্ণ ঘোষণা করতে হবে।” সঙ্গে তিনি আরও দাবি করেন, “করোনার এই সংকটের মধ্যে অভিভাবকরা আর্থিক কষ্টে ভুগছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ৬ মাসের ফি মুকুব করতে হবে ।”
পাশাপাশি, এ ছাত্র পরিষদের দাবি সিবিএসসির দশম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ছোটো করতে গিয়ে যে ভাবে ভারতীয় সংবিধানের মূল নির্যাসগুলি সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে এই সির্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।ছাত্রছাত্রীদের স্বার্থে কলেজ স্কোয়ারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে বিদ্যাসাগর মূর্তির পাদদেশের জমায়েতে উপস্থিত ছিলেন আশুতোষ চ্যাটার্জী প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি, সোমদীপ ঘোষ প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news