Breaking News
Home / TRENDING / চাঁদের কক্ষপথে পৌঁছে চাঁদের ‘ফার্স্ট লুক’ পাঠাল চন্দ্রযান ২

চাঁদের কক্ষপথে পৌঁছে চাঁদের ‘ফার্স্ট লুক’ পাঠাল চন্দ্রযান ২

ওয়েব ডেস্ক:

উৎক্ষেপণের পর থেকেই একের পর এক সাফল্য লাভ করে চলেছে চন্দ্রযান ২। চাঁদের কক্ষপথে পৌঁছেই সে পাঠিয়ে দিল চাঁদের ‘ফার্স্ট লুক’। হ্যাঁ, চাঁদের প্রথম ছবি পাঠিয়েছে চন্দ্রযান ২। গতকাল রাতেই নিজেদের অফসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেছে ইসরো।
গত মঙ্গলবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান ২ আর ঠিক তার পর দিনই নিজের কামাল দেখাল সে। নিখুঁত এক ছবি পাঠালো চন্দ্রযান ২। ইসরো জানিয়েছে এখন চন্দ্রযান ২ চাঁদের মাটি থেকে ২৬৩০ কিলোমিটার দূর থেকে এই ছবি তুলেছে। ২১ আগস্ট এই ছবিটি চন্দ্রযান ২ য়ের ভেতরে থাকা বিক্রম ল্যান্ডারের ক্যামেরা থেকে তোলা হয়েছে।
চাঁদের ভূপৃষ্ঠের এই ছবি টুইট করে বিজ্ঞানীরা জানয়েছেন, চন্দ্রযানের পাঠানো ছবিতে চাঁদের ভূপৃষ্ঠের ‘অ্যাপেলো ক্রেটার’ এর উপস্থিতিও বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে ‘মেল ওরিয়েন্ট’ও।
ইসরো অনুসারে চন্দ্রযান নিখুঁত ভাবে পরিকল্পনা অনুসারেই এগিয়ে চলেছে আর সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান ২।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *