Breaking News
Home / TRENDING / চন্দননগরে বেআইনি অস্ত্র ভাণ্ডার, অস্ত্র কারখানারও হদিশ

চন্দননগরে বেআইনি অস্ত্র ভাণ্ডার, অস্ত্র কারখানারও হদিশ

নিজস্ব সংবাদদাতা:
স্থানীয়দের মতে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল চন্দননগর। এবার সেখানে মিলল বিরাট বড় অস্ত্র কারখানা। পুলিশ এই ঘটনাকে তাদের বড় সাফল্য হিসেবেই দেখছে। গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবারের ঘটনা। চন্দননগর থানা এলাকার গঙ্গার ঘাট সংলগ্ন এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ কমিশনারেট। তাদের গ্রেপ্তার করতেই অস্ত্র কারখানার হদিশ মেলে। এরপর কারখানায় হানা দিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার বলেন, ধৃতদের কাছ থেকে ২টি ৭ এমএম ও ৩টি অসম্পূর্ন ৭ এমএম পিস্তল উদ্ধার হয়েছে। ৭টি ম্যাগাজিন ও ১টি অসম্পূর্ন ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ২২০টি ৭ এমএম পিস্তলের গুলি উদ্ধার হয়েছে। ৮ এমএম পিস্তলের ৭০টি গুলি উদ্ধার হয়েছে। পাশাপাশি ড্রিল মেশিন, স্প্রিং, সাইকেলের পার্স সহ একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে। আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের মূল পাণ্ডার নাম প্রনবেশ দে ওরফে বাপি। বাড়ি চন্দননগরে। তার সহযোগী নুরুউদ্দিন ওরফে নুর। বাড়ি নৈহাটিতে। এরা অস্ত্র কেনা বেচা ও তৈরির কাজ করত। অস্ত্র মার্কেটিং-এর কাজ করত বাপন মণ্ডল ওরফে রাজু। বাড়ি চন্দননগর নিচুপট্টি এলাকায়। অস্ত্র কারবারিরা বিহার থেকে লোক এনে চন্দননগরে অস্ত্র তৈরি করত। কারবারিরা কখনই দীর্ঘ দিন ধরে এক এলাকায় থেকে অস্ত্র তৈরি করত না। এর জন্য জেলা পরিবর্তন করত।

শুক্রবার ধৃতদের চন্দননগর আদালতে হাজির করানো হলে বিচারক তাদের ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *