নীল বণিক :
পঞ্চায়েত নির্বাচনে বিজেপির পার্ফরমেন্সে স্বস্তিতে অমিত শাহ। রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে আপাতত সন্তুষ্ট দিল্লি। দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন, বাংলাতে এবার পদ্ম ফোটা শুরু হল বলে গুঞ্জন শুরু হয়েছে দলের অন্দরে। শাসকের সন্ত্রাসকে প্রতিহত করেই নিচু তলার কর্মীরা লড়াই করেছেন। যার জন্যও গ্রামবাংলাতে পদ্ম ফুটতে শুরু করেছে। সামনেই লোকসভা ভোট। দলের সর্বভারতীয় সভাপতি চাইছেন, এ রাজ্য থেকে অন্তত দশজন সাংসদ যাক দিল্লিতে। আর সেই কাজটা এখন থেকেই শুরু করতে চান দলের সর্বভারতীয় সভাপতি। পঞ্চায়েত ভোটের ফলাফল বিশ্লেষণ করে রাজ্য বিজেপিকে একটি রিপোর্ট পাঠাতে বলেছে দিল্লি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সেই রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। রাজ্য বিজেপির সেই রিপোর্ট বিশ্লেষণ করেই ২০১৯এ লড়াইয়ের প্রস্তুতি শুরু করতে চায় দিল্লী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news