সূর্য সরকার।
এডিজি সিআইডি রাজীব কুমারের খোঁজ পেতে দ্বিতীয় দফায় রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে চিঠি দিল সিবিআই (CBI)। প্রসঙ্গত, কয়েকদিন আগে সিবিআইকে রাজীব কুমারের দেওয়া একটি চিঠি মােতাবেক বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজীব কুমারের ছুটির মেয়াদ। সিবিআই সূত্রে খবর, তাই বুধবার তাদের তদন্তকারী দল ডিজিকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, রাজীব কুমার ডিজির সঙ্গে যােগাযােগ করেছেন কিনা। সঙ্গে তাঁর অবস্থান সম্পর্কেও চিঠিতে জানতে চেয়েছেন কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থার তদন্তকারীরা।
রাজীব কুমার (Rajiv Kumar) এখন কোথায় আছেন বা কোনও মােবাইল নম্বর ব্যবহার করছেন, তা জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে। এর আগেও রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে বেপাত্তা রাজীব কুমারের হদিস জানতে চেয়েছিল সিবিআইয়ের তদন্তকারীরা। সেবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকেও চিঠি দিয়েছিল সিবিআই। তবে রাজীব কুমারের অবস্থান সম্পর্কে কিছুই জানাতে পারেননি তাঁরা। উল্লেখ্য, এদিন রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে। মামলায় যুক্ত ব্যক্তিরা ছাড়া এদিন এজলাসে অন্য কোনও ব্যক্তি উপস্থিত থাকতে পারেননি। সাংবাদিকদেরও এজলাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ছিল। এদিনের শুনানির শেষে জানা গিয়েছে বৃহস্পতিবার ফের শুনানি হবে। কোনও অন্তবর্তী রায় দেয়নি আদালত । অর্থাৎ রাজীব কুমারকে গ্রেফতারে এখনও কোনও বাধা নেই।
তবে রাজীব কুমার সম্প্রতি সিবিআইকে ইমেইল করে বাড়তি সময় চেয়েছিলেন। সেই ইমেইলে বলা হয়েছিল, ছুটির মেয়াদ শেষ হলেই তিনি স্বয়ং যোগাযোগ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে। তবে রাজীব কুমারের ইমেইলকে “বেদবাক্য” মানতে নারাজ সিবিআই। যেভাবে দিনের-পর-দিন সিবিআইয়ের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে আছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। তাতে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, রাজীব কুমারের ছুটির মেয়াদ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। এর পাশাপাশি আদালতে জামিনের আবেদন জানাতে থাকবেন তিনি। জামিন পেলেই সরাসরি সিবিআইয়ের সম্মুখীন হতে চান এই আইপিএস অফিসার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news