নিজস্ব সংবাদদাতা :
আগামী সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে মারিজুয়ানা কেনা-বেচা যাবে কানাডায়। গাঁজা বা মারিজুয়ানার উপর থেকে সমস্ত নিষেধ তুলে নেওয়া হল। বুধবার কানাডার সংসদে এ বিষয়ে ভোটা-ভুটি হয়। যেখানে মারিজুয়ানার কেনা বেচার ওপর থেকে শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সায় দেন ৫২জন সাংসদ, বিরুদ্ধে ভোট দেন ২৯ জন। এরপরই কানাডা সরকারের পক্ষে জানিয়ে দেওয়া হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে মারিজুয়ানার মতো মাদক প্রকাশ্যে কেনা ও বেচা যাবে।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী বলেন, যতোই নিষিদ্ধ থাক, দেশের নবীন প্রজন্ম খুব সহজেই যোগাড় করে ফেলত মারিজুয়ানা। তাতে লাভ হত মাদক পাচারকারী দুষ্কৃতীদের। এবারের পরিকল্পনা আলাদা, মারিজুয়ানা আইনত করা এবং পাশাপাশি এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news