নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানিং: ক্যানিং এর মেছো ভেড়ি থেকে উদ্ধার হল প্রচুর তাজা বোমা। স্থানীয় মেছো ভেড়িগুলিতে দুষ্কৃতী তাণ্ডব অনেক দিন ধরেই চলছে। আজ সেখানে পুলিশ প্রহরা থাকায় এলাকায় না ঢুকলেও বাইরে বোমাবাজি করে দুষ্কৃতীরা।
উল্লেখ্য, গভীর রাতে ক্যানিং-এ মাতলা নদী তীরবর্তী এলকার মাছের ভেড়িগুলিতে দুষ্কৃতী কার্যকলাপ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিন রাতেই এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা। রাতের পাশাপাশি ইদানিং দিনের বেলাতেও তারা সক্রিয়। ফলে যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা আতঙ্কিত। অভিযোগ রাতের অন্ধকারে ভেড়ি লুট করে এরা। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে মাছ ও টাকা পয়সা ছিনতাই করে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার কাক ভোর থেকে স্থানীয় ভেড়িগুলির আশপাশে পুলিশ কর্মী মোতায়েন হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এদিন এলাকায় না এসে বাইরে থেকে বোমাবাজি করতে করতে পালায় দুষ্কৃতীরা। ঘটনার পর পুলিশ দুষ্কৃতীদের আস্তানা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। এই ঘটনার পিছনে কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news