নীল রায়। “সংখ্যালঘু তোষণ করবেন না।” এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের আক্রমণের মুখে পড়লেন রাজ্যের একাংশ সংখ্যালঘু মানুষ। বুধবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠিটি লেখেন রাজ্যের বিশিষ্ট মুসলিম মানুষজন। বৃহস্পতিবার তাদের উত্তরে ফিরহাদ বলেন, “যারা মুখ্যমন্ত্রীকে এই চিঠিতে লিখেছেন হয়ে তাঁরা বাস্তব পরিস্থিতি জানেন না। নয় বিজেপির হাত শক্ত করছেন তারা।” উল্লেখ্য মুখ্যমন্ত্রীকে দেওয়া পরামর্শ যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা রাজ্য সরকার ভালোভাবে নেয়নি তা বুঝিয়ে দিতে চেয়েছেন কলকাতা বন্দরের বিধায়ক। তৃণমূল নেতৃত্ব মনে করছে এমন কথা বলে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিতে আঘাত হানার চেষ্টা হচ্ছে। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, “দক্ষিণেশ্বরের মন্দিরের স্কাইওয়াক করেছেন মুখ্যমন্ত্রী। কঙ্কালীতলা একটি সতীপীঠ, যার নাম কেউ জানত না । কিন্তু এই জমানায় সেটিকে পাদপ্রদীপের আলোয় তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী। ষোলআনা মসজিদের গেট সকলকে দেখানো হয়। কিন্তু তার পাশে ভূ কৈলাস মন্দির নবরূপে সেজে ওঠার বিষয়টিকে উল্লেখ করে না।” পুরমন্ত্রী বলেন, “শুধু সংখ্যালঘু তোষণের কথা বলা হচ্ছে। কিন্তু বাম জমানায় আমলাশোলে মানুষ পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকত। তাদের মাসে ১৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে সে কথা মনে রাখতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news