ওয়েব ডেস্ক:
চিনের কেমিক্যাল ফ্যাক্টরি-তে ভয়াবহ বিস্ফোরণ ৷ জানা গিয়েছে এখনও অবধি ২২ জনের মৃত্যু হয়েছে ৷ আহত অসংখ্য৷ ঘটনাটি ঘটেছে উত্তর চিনের হেবেই প্রদেশের কাউনজাকওহো শহরে ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল এবং পুলিশের বিশাল বাহিনী ৷ জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ ৷

এই ঘটনায় ফ্যাক্ট্রির একটি অংশ ভষ্ম হয়ে গিয়েছে ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার গভীর রাতের ঘটনা ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার রাত সাড়ে ১২টার কিছু পরে আগুন লাগে৷ কেমিক্যাল ফ্যক্টরির কাছাকাছি দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায়৷ ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয় ৷ দমকলকর্মীদের অনুমান, ফ্যাক্টরির ভিতরে এখনও অনেকে শ্রমিক আটকে রয়েছেন ৷ যার ফলে মৃতের সংখ্যা বাড়ার আশংকা করেছেন তাঁরা৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news