Breaking News
Home / TRENDING / ২০০- বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার কৈলাস বিজয়বর্গীয়র

২০০- বেশি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, হুঙ্কার কৈলাস বিজয়বর্গীয়র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

একুশের বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন পাবে বিজেপি (BJP) এমনটাই দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। শুক্রবার মধ্যমগ্রাম সাজিরহাট অগ্রদূত খেলার মাঠ বিজেপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাশ বলেন “আগামী বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে।” তিনি আরও বলেন, “এ রাজ্য কংগ্রেস-কে দেখেছে সিপিআইএম-কে দেখেছে এবং বামফ্রন্ট সরকার সরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস করেছিল। কিন্তু গত দশ বছরে শিল্প আনার জন্য কোটি কোটি টাকা খরচা হলে একজন শিল্পপতি আসেননি। এখন এই রাজ্যের ছেলে মেয়েরা কাজের জন্য বাইরের রাজ্যে যাচ্ছে।” সব মিলিয়ে রাজ্যে এই মুহুর্তে আইনশৃঙ্খলা থেকে শিক্ষা কিছুই নেই বলে মন্তব্য কৈলাশ বিজয়বর্গীর।

বিজেপি একমাত্র দল যে এমন প্রশাসন দেবে যেখানে আইনশৃঙ্খলা,কর্ম,শিক্ষা সব থাকবে রাজ্যে বলে দাবি করেছেন কৈলাস। দুর্গাপুজোর ক্লাবগুলিকে ২৫ টাকা বাড়িয়ে ৫০ হাজার করার বিষয়ে তিনি বলেন, “আসলে বর্তমান সরকার ভোট রাজনীতি করছে,তা শিক্ষাক্ষেত্রে হোক বা দুর্গাপূজোই হোক,তুষ্টিকরন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই রাজ্যকে বাঁচাতে হলে যে কোনও প্রক্রিয়ায় এই সরকারকে হারাতে হবে, সরাতে হবে। তবেই পশ্চিমবঙ্গর উন্নয়নের মুখ দেখবে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *