ওয়েব ডেস্ক:
লোকসভার কথা হয়তো এক্সিট পোলে জানা গিয়েছিল, আত্মবিশ্বাসী ছিল বিজেপিও। কিন্তু বিধানসভা উপনির্বাচনেও যে ট্রেন্ড দেখা যাচ্ছে তা আলাদা করে উল্লেখ্যযোগ্য।
রাজ্যের আট আসনের উপনির্বাচনে এখনও অবধি ৪ টি আসনে এগিয়ে বিজপি, ৩ টিতে তৃণমূল, ১ টিতে এগিয়ে কংগ্রেস। এমনকী দার্জিলিংয়ে তৃণমূল সমর্থিত মদন তামাংও পিছিয়ে রয়েছেন নিজের বিধানসভা কেন্দ্রে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, তার মানে কেবল লোকসভাতেই বিজেপিকে দেখতে চাইছে না জনতা, একইসঙ্গে বিধানসভাতেও তারা আর আগের মতো করে তৃণমূল কংগ্রেসকে চাইছেন না। এর ফলেই ভাটপাড়া বিধানসভায় এগিয়ে রয়েছেন অর্জুন পুত্র পবন সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news