নীল রায়:
“জয় হিন্দ, জয় বাংলা, জয় মা মাটি মানুষ, মমতা ব্যানার্জী জিন্দাবাদ।” ম্যাসেজটি পাঠানো হচ্ছে বিজেপির প্রায় সর্বস্তরের প্রথমসারির নেতাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই কৌশল পুরোপুরি বুমেরাং হতে চলেছে। কীভাবে? এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ফোনে মেসেজ আসছে, সঙ্গে প্রচুর ফোনও পাচ্ছি। উত্তরে আমি শুধু জয় শ্রী রাম বলছি।” এভাবে তাঁর মোবাইল নম্বর ভাইরাল হওয়ায় আরও একটি মজার বিষয় ঘটছে বলে জানিয়েছেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, “তৃণমূলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে আমার ফোন নম্বর পেয়ে আমাকে ফোন করে বিজেপিতে যোগদানের অনুরোধ করছেন অনেক তৃণমূলের কর্মী সমর্থক নেতারা। আমার কিন্তু বেশ লাগছে।”
প্রসঙ্গত, অর্জুন সিংহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ১০ লক্ষ জয় শ্রীরাম লেখা কার্ড পাঠানোর কথা ঘোষণা করলে তৃণমূল কর্মীরা পাল্টা কর্মসূচিতে ব্যারাকপুরের বিজেপি সাংসদকে মেসেজ পাঠানোর কর্মসূচি নেন। তারপর মেসেজ পাঠানোর বিষয়টি তৃণমূল কর্মীদের মধ্যে সংক্রমণের মতো কাজ করে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া গ্রুপে মুকুল রায়, বাবুল সুপ্রিয়, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, এমনকি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মোবাইল নম্বর দিয়ে মেসেজটি পাঠাতে বলা হয়।
বিজেপি সূত্রে খবর, অতিউৎসাহী কিছু তৃণমূল সমর্থক সরাসরি নেতাদের ফোন করে এই স্লোগানটি শোনাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে বিরক্তির বদলে বিষয়টি বেশ উপভোগই করছেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। সঙ্গে দলের ভাঙনের পথ প্রশস্ত করতে তৃণমূল কর্মীরাই বিজেপি নেতাদের মোবাইল নম্বর ভাইরাল করে সতীর্থদের দলত্যাগে সাহায্যই করছেন বলে মত গেরুয়া শিবিরের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
KHUB BHALO KHABAR! ETO SAHAJE KAJTA HOYE GELO ,BJP KE AR KOSTO KORTE HOLONA …JAI SRI RAM