নীল বণিক :
কিছুদিন আগের উপনির্বাচনে তৃণমূল ক্যাডারদের ভোটলুঠ থেকে শিক্ষা নিয়ে নতুন রণকৌশল নিল বিজেপি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রাক্তন আইপিএস অফিসারদের নিয়ে ভোট পরিচালনা করার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। এ বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি দিনেশ বাজপেয়িকে নিয়ে একটি কমিটি গঠন করতে চলেছে মুরলীধর সেন লেন। সেই কমিটিতে থাকছেন প্রাক্তন আইপিএস সুবাস অধিকারী, সতীশ ভান্ডারি, সূজিত ঘোষ, সহ বেশ কয়েকজন রাজ্য পুলিশের বড় কর্তারা। নিজেদের পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভোটের রণকৌশল তৈরি করবেন তাঁরা। তৃণমূলের পুলিশ ক্যাডারদের আটকাতে প্রাক্তন আইপিএসদের উপরেই ভরসা রাখছি আমরা বলে জানিয়েছে বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news