Breaking News
Home / TRENDING / শ্যামাপ্রসাদের সেন্টিমেন্ট ধুলোয় মিশিয়ে বিধানসভায় মুখ পোড়াল বিজেপি

শ্যামাপ্রসাদের সেন্টিমেন্ট ধুলোয় মিশিয়ে বিধানসভায় মুখ পোড়াল বিজেপি

নিজস্ব প্রতিনিধি :

তাহলে কী “মুখেই মারিতং জগত”!
বিজেপি রাজ‍্য সভাপতির অবস্থা কী অনেকটা তেমন‌ই হয়েছে! সুযোগ পেয়েও সেই সুযোগ হেলায় হারালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় রাজ‍্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিল নিয়ে আলোচনা চলছিল। সেখানেই এই সুযোগ হারালেন তিনি। রাজ‍্যের নাম পরিবর্তন নিয়ে বিজেপির ঘোষিত অবস্থান কি সেটা আর কেউ না জানুক, দিলীপ ঘোষ অবশ‍্য‌ই জানেন। কিন্তু সুযোগ যখন এল, তখন কিছু শুকনো বুলি আউড়েই নিজের ও দলের বিরোধিতায় ইতি টানলেন তিনি। তাই সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেল নাম পরিবর্তন সংক্রান্ত বিল। রাজ‍্য বিজেপির অভ‍্যন্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ভোটাভুটি চাইলেন না দিলীপ ঘোষ! কেন শুধু বক্তৃতায় সীমাবদ্ধ রাখলেন দলের বিরোধিতাকে! দলের রাজ্য সভাপতি হয়তো বলবেন, মাত্র তিনজন বিধায়ক নিয়ে ভোটে জেতা যায় না। কিন্তু ভোটাভুটি চেয়ে নিজেদের আপত্তিটা তো নথিভুক্ত করে রাখা যেত। দিলীপ বাবু হয়তো বলবেন নিজের বক্তব্য তিনি নথিভুক্ত করেছেন। সেটা তো লেখা থাকবে। কিন্তু সেই সঙ্গে এটাও যে লেখা থাকবে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে এই বিল। আর যে সভায় এই বিল পাস হয়, সেই সভায় উপস্থিত ছিলেন রাজ‍্য বিজেপির সভাপতি নিজে‌ই। আর দিলীপ হয়তো এক সপ্তাহ আগের লোকসভার কথা ভুলেই গিয়েছিলেন। গত সপ্তাহে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দলগুলো। সংখ‍্যা তাদের পক্ষে ছিল না। তা সত্ত্বেও লোকসভায় আলোচনার শেষে ভোটাভুটির দাবি জানায় বিরোধীরা। প্রত‍্যাশার বেশি ভোট পায় সরকারপক্ষ। হার নিশ্চিত জেনেও ফলাফল রেকর্ড করিয়ে রাখে বিরোধীরা। রাজ‍্য বিধানসভাতেও এক‌ই পন্থা অবলম্বন করতে পারতেন দিলীপ ঘোষ। তা না করে কিছু বুলি আউড়েই নিজের ও দলের নাক কাটলেন তিনি।
দলের একটি অংশ সংশয় প্রকাশ করছে বিধানসভার সহ নিয়মকানুন দিলীপ ঘোষ জানেন তো! নিজের ভাষনের পরেই কর্তব্য শেষ হয়ে গিয়েছে না ভেবে ভোটাভুটি চাইলে যে আর কিছু না হোক নামকরণ সর্বসম্মত তকমা পেত না, তা কী জানতেন না দিলীপ ঘোষ! যদি সত্যি এমন হয় তা রাজ্য বিজেপির পক্ষে যতটা লজ্জার ততোটাই পরিতাপের। সঙ্ঘের একটি অংশ এমনটাই বলছে। সঙ্ঘের একটি বড় অংশ পুরো বিষয়টিতে অত্যন্ত বিরক্ত। সঙ্ঘের এক তাত্ত্বিক নেতার কথায়, “এরা কি বিষয়টিকে খুব হালকা ভাবে নিয়েছিলেন? এত বড় একটি বিষয় তা এত সহজে হয়ে গেল কি করে?” এই নেতার প্রশ্ন, ‘দিলীপ ঘোষেদের কোনও হোম ওয়ার্ক আছে না নেই!’
এই বিষয়ে কেন্দ্রীয় বিজেপির বক্তব্য এখনও জানা যায়নি। তবে পশ্চিমবঙ্গের জন্মের পিছনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অক্ষয় রাখতেই, নাম পরিবর্তনের ব্যাপারে বিজেপি প্রথম থেকেই বিরোধিতা করে আসছে। বরং বলা যায় নাম বদল হবে না এটাই বিজেপির নীতিগত অবস্থান। তা সত্ত্বেও এমনটা কেন হল তা খতিয়ে দেখবে সঙ্ঘ ও দিল্লির বিজেপি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *