Breaking News
Home / TRENDING / রাজ্যে এনআরসির দাবিতে রাস্তা অবরোধ বিজেপির

রাজ্যে এনআরসির দাবিতে রাস্তা অবরোধ বিজেপির

নীল বণিক

অসমের মতো এরাজ্যেও এনআরসির দাবিতে রাস্তায় রাজ্য বিজেপি। বৃহস্পতিবার দলের যুব ও মহিলা মোর্চাকে রাস্তায় নামিয়ে রাজ্যের শাসক দলের প্রচারকে পাল্টা জবাব দিল রাজ্য বিজেপি।দেশপ্রিয় পার্ক থেকে বিজেপি কর্মীরা মিছিল করে হাজড়া মোড়ে আসেন। তারপর এরাজ্যে এনআরসি চালু করার দাবিতে প্রায় ৩০ মিনিট হাজড়া মোড় অবরোধ করেন রাজ্য বিজেপি মহিলা ও যুব মোর্চার কর্মীরা। সেখানে অসমের পঞ্জীকরণের সমর্থনে বক্তব্য রাখতে শুরু করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। তিনি অভিযোগ করেন , রাজ্যের মুখমন্ত্রী অসমের নাগরিক পঞ্জীকরণের ইস্যুতে রাজনীতি শুরু করেছেন। শান্ত অসমকে অশান্ত করতেই তৃণমূল কংগ্রেস তৎপর হয়ে পড়েছেন বলে অভিযোগ করে বিজেপি নেতারা। সরাসরি রাজ্য সরকারকে কটাক্ষ করে মহিলা মোর্চার সভানেত্রী জানান, অসম ইস্যুতে রাজ্য সরকার রাজনীতি বন্ধ করুক। না হলে রাজ্য বিজেপি ফের তৃণমূল কংগ্রসের চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নামবে বলে জানান তিনি। ধর্মের কারনে বাংলাদেশ থেকে আসা বাঙালিদের স্বাগত। কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুদের অসম সহ অন্য কোথাও নাগরিকত্ব দেওয়া চলবে না বলেও জানান বিক্ষুব্ধ বিজেপি নেতারা। এরাজ্যেও বেআইনি ভাবে অনুপ্রবেশকারি বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব বাতিল করার দাবি জানান তাঁরা। তার সঙ্গে অবিলম্বে এ রাজ্যেও রাজ্য সরকারকে নাগরিক পঞ্জীকরণ চালু করার দাবি জানান তাঁরা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *