নীল বণিক:
জঙ্গল মহলের বর্তমান অবস্থা নিয়ে রাজনাথ সিংহকে রিপোর্ট দিল রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় শাসক দলের সন্ত্রাস নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে নালিশ জানিয়েছেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। গোটা জঙ্গল মহলের শাসক দলের সন্ত্রাস নিয়েই তথ্য সহকারে স্বরাষ্ট্র মন্ত্রীর দফতরে অভিযোগ জানানো হয়েছে। এমনকি জঙ্গল মহলের বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। এইসব অঞ্চলে পুলিশ শাসক দলকে কীভাবে সাহায্য করছে, তার বিস্তারিত বিবরণ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। রাজ্য বিজেপির সব অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ মন দিয়ে শুনেছেন। জঙ্গল মহলের অবস্থা তাঁর দফতর খতিয়ে দেখবে বলে রাজ্য বিজেপিকে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news