Breaking News
Home / TRENDING / ‘একা বিজেপিকে রুখতে পারবেন না, স্বীকার করলেন মমতা’, তীব্র কটাক্ষ মুকুলের

‘একা বিজেপিকে রুখতে পারবেন না, স্বীকার করলেন মমতা’, তীব্র কটাক্ষ মুকুলের

ওয়েব ডেস্ক:

বিপাকে পড়ে বিজেপিকে ঠেকাতে বাম-কংগ্রেসের প্রতি উদার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মহাজোটের ডাক দিলেন। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর এমন আহ্বানের পরেই মুকুল রায়ের কটাক্ষ, ”বাংলায় বিজেপির সঙ্গে একক শক্তিতে লড়াই করতে পারছেন না মমতা। সেটা পরোক্ষ স্বীকার করে নিলেন”।

প্রসঙ্গত, এদিন বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন,”সিপিএম, কংগ্রেস দেশকে ধ্বংস করবে, আমি বিশ্বাস করি না। আমাদের একসঙ্গে প্রতিরোধ গড়া দরকার। বিজেপি ছাড়া বাংলার অন্যান্য রাজনৈতিক দলগুলি সৎ”। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর গলায় সিপিএম-কংগ্রেসের এমন প্রশংসা আদতে জোটবার্তাই। সেই সূত্রেই মুকুল বুঝিয়ে দিলেন, একক শক্তিতে বিজেপির সঙ্গে এঁটে উঠতে পারছেন না একদা ‘অগ্নিকন্যা’।

এদিন মুকুল রায় আরও বলেন,”মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন, একক শক্তিকে বিজেপির সঙ্গে পারছেন না। বিজেপিই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রাজনৈতিক দল। সে কারণেই কংগ্রেস-সিপিএমকে একজোট করতে চাইছেন। এটা প্রমাণ করছে, তৃণমূল ক্ষয়িঞ্চু শক্তি”।

সূত্রের খবর, মমতার জোটবার্তায় বর্তমানে আমল দিতে নারাজ সিপিএম-কংগ্রেস। দুপক্ষই মনে করছে, নিজেকে বাঁচাতে  তাদের পাশে চাইছে শাসক দল।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *