নীল বণিক
আগামি বছর লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আরও যুব প্রতিনিধিত্ব চাইছে বিজেপি । তাই দলের যুব সংগঠন যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পূনম মহাজনকে বিশেষ দায়িত্ব দিয়ে এ রাজ্যে পাঠাচ্ছেন অমিত শাহ । শুধু কলকাতায় বসে নয়, জেলার কর্মীদের সঙ্গেও যুব মোর্চার সভানেত্রীকে বসার পরামর্শ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি। এমনকি রাজ্যের বিভিন্ন ইস্যুতে যুব সংগঠনকে আরও বেশী করে ময়দানে নামাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে যুব মোর্চার আন্দোলনেও পূনম মহাজনকে সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছেন অমিত শাহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news