ওয়েব ডেস্ক:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি আগ্রাসী, তার প্রমাণ দিতে এবার মুখ্যমন্ত্রীরই ভিডিও ক্লিপিংস কাজে লাগাল বিজেপি। এর মধ্যে রয়ছে ২০০৬ সালে তৃণমূলের বিধানসভা ভাংচুরের ঘটনা থেকে চলতি লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধনহীন বিরোধী আক্রমণ। যেখানে তিনি অনুব্রত মন্ডলকে আপত্তিকর পরামর্শ দেন প্রকাশ্য সভাতেই। কখনও বলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। কিংবা মনে করিয়ে দেন, কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তখন কী হবে ইত্যাদি। সেই সমস্ত ক্লিপিং এক জায়গায় করেই একটি ভিডিও তৈরি করেছে বিজেপি।
শুক্রবারই দুপুরে এই ভিডিওটি নিজের ফেসবুকে ওয়ালে পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়৷ সঙ্গে লেখেন, ‘তৃণমূলের নেতারা রক্ত ও হৃদয় দ্বারা গঠিত মানুষকে সম্মান করে না, তারা আবার কংক্রিট মূর্তির অসম্মান নিয়ে কথা বলে! আপনার গুন্ডারা, দাঙ্গা লাগালো সেটা বঙ্গবাসী জেনে গিয়েছে, তারা ঠিক আপনাকে জবাব দেবে, ২৩শে মে আপনার শেষের শুরু দিদি।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news