Breaking News
Home / TRENDING / লালুর দলের হয়ে কাজ করছেন পিকে। এবার আক্রমণ বিজেপির

লালুর দলের হয়ে কাজ করছেন পিকে। এবার আক্রমণ বিজেপির

নিজস্ব প্রতিনিধি।

গাঁধী ও গডসে এক সরণীতে চলতে পারে না। এমন কথা বলে নীতিশ কুমারকে আক্রমণ করেছিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপির সঙ্গে জেডিইউ-এর জোট নিয়ে। তারপরই পাল্টা জবাব দিয়েছিল নীতিশ কুমারের দল। এবার ভোটগুরু প্রশান্ত কিশোরকে আক্রমণ করল বিজেপি। বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী (Sushil Modi) টুইট করে আক্রমণ করলেন প্রশান্ত কিশোরকে। নাম না করে তিনি লেখেন, “বিহারে এনডিএ সরকারের প্রত্যাবর্তন কিছুতেই সহ্য করতে পারছেন না।তাই লালু প্রসাদ যাদবের সঙ্গে নীতিশ কুমারের আবারও সম্পর্ক জোড়া লাগাতে গিয়েছিলেন। যখন সেখানে নিজের কার্যসিদ্ধি হয়নি, তখন নাগরিকত্ব সংশোধনী বিলের অছিলায় নীতীশ কুমারকে নিশানা করেছেন। এখন তো লন্ঠন পার্টি হয়ে আপনি কাজ করছেন।”

বিহার বিজেপির (BJP) প্রথম সারির নেতা সঞ্জয় জয়সওয়াল বলেন, “একসময় যিনি বিজেপির সঙ্গে ব্যবসা করে বেশ নাম করেছিলেন, তিনি ন’য়ের দশকের ফর্মুলা অনুযায়ী কাজ করতে চান। তখন সিঁধেল চোর আর ডাকাতরা ভাবত, আমরা অন্যের জন্য বুথ দখল করব কেন? তার বদলে আমরা নিজেরাই নেতা হব। তারাও কিছুদিনের জন্য সফল হয়েছিল।”
পরে তিনি আরও বলেন, “মানুষ এখন আরও সচেতন হয়ে গিয়েছে। তারা গুন্ডা-বদমায়েশদের ভোট দেয় না।” প্রশান্ত কিশোরের নাম না করে তিনি বলেন, “এক রাজনৈতিক ধান্ধাবাজ ভাবে, টাকার জোরে রাজনীতিতে সফল হবে।”

সঞ্জয় জয়সওয়াল বলেন, “বহুবার ব্যবহার করার ফলে প্রশান্ত কিশোরের সব কৌশল ভোঁতা হয়ে গিয়েছে। তাঁর কথায়, “অনেক সময় যে রাজ্যে যে দল ফেভারিট, তাদের ফ্রি সার্ভিস অফার করা হয়। কয়েকটি অতি ব্যবহারে ভোঁতা হয়ে যাওয়া কৌশল কাজে লাগানো হয়। সেই পার্টি জিতলে ভোট বিশেষজ্ঞ বলেন, তিনি সফল হয়েছেন।”

ছবি সৌজন্যে : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *