Breaking News
Home / TRENDING / ‘ডাহা ফেল মমতা’ হ্যাশট্যাগ দিয়ে বিজেপির টুইট আক্রমণ মুখ্যমন্ত্রীকে

‘ডাহা ফেল মমতা’ হ্যাশট্যাগ দিয়ে বিজেপির টুইট আক্রমণ মুখ্যমন্ত্রীকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় বিরোধীকে আক্রমণ এখন নতুন ট্রেন্ড রাজনীতিতে। সংবাদমাধ্যমে করা বিবৃতি থেকেও বেশি কার্যকর নতুন কৌশল। সেই কৌশলকে কাজে লাগিয়েই এবার তৃণমূল (TMC) সুপ্রিমোকে তেড়ে ফুড়ে আক্রমণ করল বিজেপি। শুক্রবার দিনভর ‘ডাহা ফেল মমতা’ হ্যাশট্যাগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এই আক্রমণে সামিল ছিলেন বিজেপি (BJP) নেতা মুকুল রায়, রাহুল সিনহা সহ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত গেরুয়া শিবিরের বেশিরভাগ সাংসদ। প্রত্যেকে দু-তিনটি করে টুইট করে একাধিক ইস্যুতে মমতা বন্দোপাধ্যায়ের ব্যর্থতার কথা তুলে ধরেছেন।

হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় যেমন তার লোকসভার অধীন তেলিনিপাড়ায় সম্প্রতি ঘটে যাওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনার উল্লেখ করে আক্রমন করেন মুখ্যমন্ত্রীকে। আবার বিজেপির ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং লেখেন, মমতা দিদি বাংলা ‘উহান মডেল’ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। করোনায় মৃতদের সংখ্যা লুকিয়ে সত্যকে চাপা দিতে চেয়েছিলে। মানুষ তাঁর মিথ্যে ধরে ফেলেছে।”

‘ডাহা ফেল মমতা’ উল্লেখ করে বিজেপি নেতা মুকুল রায় লিখেছেন, “করোনা আক্রান্তদের নিজেদের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।‌ পশ্চিমবঙ্গ সরকার এই রোগের মোকাবিলার জন্য কিছুই করেনি।” টুইট করে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা লিখেছেন, “রেলমন্ত্রক প্রতিদিন ১০০টি ট্রেন চালাতে পারবে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে। অথচ পশ্চিমবঙ্গ সরকার ৩০দিনে ১০৫ টি ট্রেন চালানোর অনুমতি দিয়েছে।” এমন কথার উল্লেখ করে পরিচয় শ্রমিকদের ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কতটা আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই বিজেপি নেতা।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে‌। বিজেপির সাংসদদের ত্রাণ বন্টনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। হুগলির তেলিনিপাড়াতে ঘটে যাওয়া গোষ্টি সংঘর্ষের ঘটনা পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। করোনা পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর ব্যর্থতাকে উজাগর করতে এই সমস্ত বিষয়গুলিকে হাতিয়ার করে ‘ডাহা ফেল মমতা’ হ্যাশট্যাগ ব্যবহার করেছে বিজেপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *