নীল রায়:
উপনির্বাচনে প্রার্থীদের নাম জানিয়ে দিল বিজেপি হাইকমান্ড। প্রত্যাশামতোই ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিংহের পুত্র পবন সিংহ। একদিকে অর্জুন সিংহ যখন ব্যারাকপুর লোকসভায় বিজেপি প্রার্থী হয়ে লড়াই করছেন ব্যারাকপুরে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে, তখন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মদন মিত্রের সঙ্গে লড়াই করবেন অর্জুন পুত্র।
অন্যদিকে ইসলামপুরে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন সৌমরূপ মণ্ডল, হবিবপুরে জুয়াল মুর্মু, কান্দিতে সনৎ মণ্ডল এবং নওদায় অনুপম মন্ডল। ইতিমধ্যে শুক্রবার রাতে দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে নীরজ জিমবোকে প্রার্থী ঘোষণা করে দিইয়েছে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news