নিজস্ব সংবাদদাতা,বীরভূম:
শনিবার তৃণমূল ও বিজেপির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মহম্মদবাজার। তৃণমূলের কাছ থেকে বাধা পেয়ে এদিন সশস্ত্র মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় বিজেপি কর্মীরা। পথে দুই দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় ব্যাপক বোমাবাজি। পালটা তির ছুঁড়তে শুরু করে বিজেপির মিছিলে থাকা সশস্ত্র আদিবাসীরা। বিজেপির পালটা প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠে তৃণমূলের সশস্ত্র বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন সিউড়ি দলীয় কার্য্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ঝাড়খন্ড থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। পুলিশ সুপার সব জেনেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ সুপারের মদতেই বিজেপি জেলায় দাঙ্গা বাঁধাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অনুব্রত আরও বলেন, আমি কোনো ঝামেলা চাই না। তাই আমরা পালটা ব্যবস্থা নিই নি। জেলা সভাপতির এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি পুলিশ সুপার এন সুধীরকুমার। তবে মহম্মদবাজারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news