Breaking News
Home / TRENDING / করোনা যুদ্ধে মোদীর নেতৃত্বকে কুর্ণিশ জানিয়ে চিঠি বিলি গেটসের

করোনা যুদ্ধে মোদীর নেতৃত্বকে কুর্ণিশ জানিয়ে চিঠি বিলি গেটসের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই ভাষাতেই প্রধান‌মন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করলেন তাঁকে চিঠি দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates)। বুধবার এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে বিল গেটস লিখেছেন, “আপনার নেতৃত্ব প্রশংসাযোগ্য। আপনি এবং আপনার সরকার ভারতে করোনা ভাইরাস সংক্রমণের হার কমাতে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে, তা এক কথায় প্রশংসনীয়।” তিনি আরও লিখেছেন, “যেমন দেশব্যাপী লকডাউন ঘোষণা করা, কোয়রান্টাইন, আইসোলেশন এবং সংক্রমণ প্রতিহত করার জন্য হটস্পটগুলিকে চিহ্নিত করা, নমুনা পরীক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে জরুরি রেসপন্স প্যাকেজ ইত্যাদি।” চিঠিতে করোনা ভাইরাসের মোকাবিলায় ভারত সরকার যে ‘আরোগ্য সেতু’ অ্যাপ বানিয়েছে তারও প্রশংসা করেন বিল গেটস।

বিল গেটস লিখেছেন, “করোনা মোকাবিলার কৌশল জোরদার করার লক্ষ্যে গবেষণা, উন্নয়ন ও ডিজিটাল উদ্ভাবনকে উন্নত করতে এবং ভারতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধিও উল্লেখ যোগ্য ভাবে প্রশংসনীয়।” তিনি আরও লিখেছেন, “আমি আনন্দিত যে আপনার সরকার করোনা ভাইরাসের মোকাবিলায় ব্যতিক্রমী ডিজিটাল ক্ষমতা ব্যবহার করছে। একই সঙ্গে কোভিড-১৯ ট্র্যাকিং, যোগাযোগের সন্ধান এবং জনগণকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আরোগ্য সেতু ডিজিটাল অ্যাপ চালু করেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *