ওয়বে ডেস্ক:
পার্শ্বশিক্ষকদের বিক্ষোভ, ধুন্ধুমার করুণাময়ীতে। সোমবার দুপুরের ঘটনা। বিকাশভবনের সামনে জড়ো হন পার্শ্বশিক্ষকরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন মাদ্রাসার শিক্ষকরাও। পুলিশ ব্যারিকেডে মিছিল আটকে দিলে তা ডিঙিয়ে বিকাশভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্ঠা করে পার্শ্বশিক্ষকরা। এরপরেই তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। কিছুক্ষণের মধ্যেই চরমে পৌঁছায় উত্তেজনা। সবমিলিয়ে ধুন্ধুমার বাঁধে বিকাশভবন চত্বর।
প্রসঙ্গত, এদিন মাইনে বাড়ানো ছাড়াও আরও কিছু দাবিতে করুনাময়ীতে অবস্থান বিক্ষোভ করেন পার্শ্বশিক্ষকরা। উল্লেখ্য, গত ৬ দিন ধরে চলছিল এই অবস্থান কর্মসূচি। এদিন পার্শ্বশিক্ষকরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। যদিও তা সম্ভব হয়নি শেষ পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা জানিয়েছেন। তবে তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news