Breaking News
Home / TRENDING / প্রিসাইডিং অফিসারের ভুলে বীজপুরে দু’বার ভোট, জানতে ক্লিক

প্রিসাইডিং অফিসারের ভুলে বীজপুরে দু’বার ভোট, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

প্রিসাইডিং অফিসার তথা ভোটকর্মীদের ভুলে বীজপুরে দুবার ভোট দিলেন ভোটাররা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বীজপুরের একটি বুথে ইভিএম গন্ডগোলে জেরে পরপর দুবার ভোট দিলেন কয়েকজন। ঘটনা বীজপুরের ১১৬ নম্বর বুথে। অভিযোগ, ভোটগ্রহণ শুরুর আগে মক পোল হয়। কিন্তু প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসাররা মক পোল না মুছেই ভোটগ্রহণ শুরু করেন। কয়েকজন ভোটার ভোটও দেন। ৮৫টি ভোট পড়ার পরে ত্রুটি নজরে আসে। তারপর ইভিএম ফরম্যাট করা হয়। এবং যে ৮৫ জন ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন, তাঁদেরকে ফের বাড়ি থেকে ডেকে আনা হয়। ফলে বাধ্য হয়ে দ্বিতীয়বার ভোট দেন ওই ভোটাররা। এই ঘটনায় ক্ষুব্ধ ভোটারদের অভিযোগ, প্রিসাইডিং অফিসারের কর্তব্যে গাফিলতিকেই এই ঘটনা ঘটেছে।

একই ঘটনা ঘটেছে রাজ্যের আরেকটি বুথেও। সেখানেও মক পোলে হওয়া ভোটদানের সংখ্যা না মুছেই ভোটগ্রহণ শুরু হয়। পরে ফের ইভিএম ফরম্যাট করে নতুন করে শুরু হয় ভোটগ্রহণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *