Breaking News
Home / TRENDING / চলছে বিহার বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচন

চলছে বিহার বিধানসভা দ্বিতীয় দফার নির্বাচন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুরু হয়ে গেছে বিহারের নির্বাচনের (Bihar Assembly Election) দ্বিতীয় দফার ভোট। মোট ৯৪টি আসনে ভোট গ্রহন করা হবে। সকাল সাতটায় ভোটগ্রহণ করা শুরু হলেও করোনার কারণে ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। এর মধ্যে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে একটু আগেই ভোটগ্রহণ শেষ করা হবে। যারা করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন কিংবা যাদের শরীরে রোগের লক্ষণ দেখা গিয়েছে তারা ভোট দিতে পারবেন একেবারে শেষ পর্যায়ে। অন্যদিকে বাল্মিকী নগর লোকসভা কেন্দ্রও উপনির্বাচন রয়েছে আজ।

আরজেডির দুই হেভিওয়েট নেতা ছাড়াও নীতিশ কুমারের মন্ত্রিসভার মোট চারজন সদস্য আজকের লড়াইয়ে রয়েছেন।
আজকের ভোটে আরজেডির ৫৬জন, এলজেপির ৫২ জন, বিজেপির ৪৬জন, জেডিইউর ৪৩জন লড়ছেন। মাস্ক,সোশ্যাল ডিসটেন্স, স্যানিটাইজার এই সমস্ত কিছুরই পর্যাপ্ত ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় মোট ৫৫ শতাংশ ভোট পরেছিল যা গতবারের বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি।সেই ট্রেন্ড অব্যাহত থাকে কিনা এখন সেটাই দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *