Breaking News
Home / TRENDING / ভয়াবহ অগ্নিকাণ্ড : ভস্মীভূত বিধাননগরের পুজো মন্ডপ সহ প্রতিমা

ভয়াবহ অগ্নিকাণ্ড : ভস্মীভূত বিধাননগরের পুজো মন্ডপ সহ প্রতিমা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের এফডি ব্লকের (Salt lake FD Block) একটি পুজো মণ্ডপে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা মণ্ডপ। বুধবার সল্টলেকের ব্লকের পুজো প্যান্ডেলে সকাল ৬.২০ নাগাদ হঠাৎ আগুন লেগে যায়। তড়িঘড়ি বিধান নগর দক্ষিণ থানা খবর দেওয়া হয়। একই সঙ্গে দমকলকেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন আসে। সকাল সাড়ে ৬ টা নাগাদ মণ্ডপ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো হয়ে যায় আকাশে। বিপদের আশঙ্কা করে স্থানীয়রা পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে মণ্ডপ। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থল পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মণ্ডপ। আজ বিসর্জনের কথা ছিল ওই পুজোর।

দক্ষিণ বিধাননগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, মণ্ডপের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এক পুজো উদ্যোক্তা জানিয়েছেন, আজই তাঁদের প্রতিমা বিসর্জনের কথা ছিল। তার আগে এহেন কাণ্ডে ভেঙে পড়েছেন উদ্যোক্তা থেকে স্থানীয়বাসিন্দা সকলেই। ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। তিনি বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। মূল মন্ডপ ও প্রতিমা পুড়ে গেছে। ফরেনসিক কি কাজে লাগানো হবে যাতে জানা যায় কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটেছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *