Breaking News
Home / TRENDING / বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের শিবির বদলের জল্পনা

বিধাননগরে তৃণমূল কাউন্সিলরের শিবির বদলের জল্পনা

সূর্য সরকার।

আবারও শিবির বদলের জল্পনা বিধাননগর (Biddhangar) পৌর নিগমে! তবে এই শিবির বদল এক দল থেকে অন্য দলে যাওয়া নয়। দলের মধ্যেই এক নেতা থেকে অন্য নেতার কাছে যাওয়ার ঘটনা। বিধাননগর পৌর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরদার যিনি বিধাননগরের বিধায়ক সুজিত বসুর অনুগামী বলেই পরিচিত। মঙ্গলবার তাঁকেই দেখা গেল রাজারহাট নিউটাউনের বিধায়ক তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে।

সূত্রের খবর, সুজিত বসুর (Sujit Bose) হাত ছেড়ে এবার সব্যসাচী দত্তর (Sabyasachi Dutta) হাত ধরতে চলেছেন এই কাউন্সিলর। যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি ওই কাউন্সিলর। যদিও সব্যসাচী দত্ত বলেন, “প্রবীর মাঝে মধ্যেই আসে। যে কেউ আমার বাড়িতে আসতেই পারেন। কারও বাধা নেই, সবাই আসতে পারে। আপনি মিষ্টি খেয়েছেন, কখনও কখনও মিষ্টি খেতে খেতে নোনতা খাওয়ার তো ইচ্ছে হতেই পারে।”

তবে কাউন্সিলর প্রবীর সরদারের দলবদল নিয়ে চিন্তায় রয়েছে বিধাননগরের তৃণমূল (TMC)। কারণ সব্যসাচী দত্তর এখন বিজেপিতে (BJP) যোগদান কেবলমাত্র সময়ের অপেক্ষা। তাই মনে করা হচ্ছে সব্যসাচীর সঙ্গেই প্রবীর সরদার গেরুয়া শিবিরের শামিল হতে পারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *