ওয়েব ডেস্ক:
ভোট শান্তিপূর্ণ হয়েছে, শহরে ফিরে জানালেন বিবেক । প্রথম দফার ভোটদান পর্ব প্রায় শেষ হওয়ার মুহূর্তে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে দমদম বিমানবন্দরে নামেন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ভোট: বহুত আচ্ছা।’ অল্প কথায় বলেন, ভোট হয়েছে শান্তিপূর্ণ। বিবেক দুবের মতে মোটের উপর অবাধ হয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারের ভোট। যদিও এই দুই কেন্দ্রে অর্ধেকের বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না। বড় না হলেও ছোট ও মাঝারি গণ্ডোগোল হয়েছে দুই জেলাতেই। অধিকাংশ ক্ষেত্রেই যেখানে দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে সেই সব বুথে ছিল রাজ্য পুলিশ।
এই বিষয়ে প্রশ্ন করা হলে বিবেক দুবে চটজলদি উত্তর দেন, রাজ্য পুলিশ খুব সাহায্য করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news