Breaking News
Home / TRENDING / শহরে ফেরার আগে বিবেক, ‘বড় অশান্তি নেই, বাহিনীর সুষ্ঠু ব্যবহার হয়েছে’

শহরে ফেরার আগে বিবেক, ‘বড় অশান্তি নেই, বাহিনীর সুষ্ঠু ব্যবহার হয়েছে’

ওয়েব ডেস্ক:

প্রথম দফার ভোটে দুই কেন্দ্রে এখনও অবধি বড় অশান্তি নেই। কেন্দ্রীয় বাহিনীর সুষ্ঠু ব্যবহার হয়েছে, কোচবিহার ও আলিপুরদূয়ারের পরিস্থিতি খতিয়ে দেখে জানিয়ে দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। উল্লেখ্য, বিবেক আজই কলকাতায় ফিরছেন।

প্রসঙ্গত, রাজ্যের সাত দফা নির্বাচনে প্রথম দফা আজ। উত্তরবঙ্গের ২টি আসন আলিপুরদুয়ার, কোচবিহারে নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সকাল থেকেই উৎসাহী ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। আজকের দুই কেন্দ্রের লড়াই চতুর্মুখী। তবে মূল প্রতিদ্বন্দ্বী সেই তৃণমূল ও বিজেপি। কোচবিহারের বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের খবর আসছে। এ-প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ”এত জায়গায় ইভিএম খারাপের খবর পাচ্ছি, তাতে চক্রান্তের গন্ধ পাচ্ছি।”

যদিও প্রথম দফা ভোট পর্বের দু’ঘণ্টা দেখার পর বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, ”যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে, তা সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের গণ্ডগোলের খবর নেই।’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *