নীল বণিক :
ভারতী ঘোষের বেআইনি সম্পত্তির খোঁজে এবার ভিনরাজ্যে পাড়ি গোয়েন্দাদের। সিআইডি সূত্রের খবর প্রাক্তন আইপিএসের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করতে চায় ভবানীভবন। এরাজ্যের বাইরে দিল্লি, মুম্বাই ও হরিয়ানা সহ বেশ কয়েকটি রাজ্যে প্রাক্তন আইপিএসের বিপুল পরিমান সম্পত্তির সন্ধান পেয়েছে সিআইডির তদন্তকারীরা। গত দুদিন ধরে ভবানীভবনে বসে সেই সম্পত্তির বিষদে খোঁজ নিয়েছেন সিআইডির কর্তারা। তথ্য প্রমান হাতে আসার পরেই সেই সমস্ত সম্পত্তি নিজেদের হেফাজতে নিতে হানা দিতে চলেছেন গোয়েন্দারা। চলতি সপ্তাহেই সিআইডির তিন সদস্যের একটি বিশেষ দল এই অভিযান চালাবে বলে ভবানীভবন সূত্রের খবর। কোনও রকম বিতর্ক এড়াতে পুরো অভিযানের ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা। এরমধ্যে ভারতী নিজে ভবানী ভবনে এসে তদন্তে সাহায্য না করলে বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেই তাঁর সন্ধানে নামতে চান ভবানীভবনের গোয়েন্দারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news