নিজস্ব সংবাদদাতা:
ভারতী ঘোষের দেহরক্ষীর ছোড়া গুলিতে আহত তৃণমূল কর্মী বখতিয়ার খান। এমনই অভিযোগ করল তৃণমূল। জানা গিয়েছে দোগাছিয়ায় গন্ডগোল সময় নিরাপত্তার স্বার্থে শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালায় ভারতী ঘোষের নিরাপত্তারক্ষী। প্রশ্ন উঠছে তাতে কী করে কেউ আহত হন। তবে এই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।
এদিকে কেশপুর বাজারে ফের ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা। পুলিশ লাঠিচার্জ করে। আপাতত বিজেপি প্রার্থীর গাড়ি আটকে রেখেছে পুলিশ। উত্তজনা ছড়াচ্ছেন ভারতী এই অভিযোগে কমিশনের অনুমতি ছাড়া গাড়ি ছাড়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news